বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইলের একমাত্র সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি হলেন অপরাজিতা হক

টাঙ্গাইলের একমাত্র সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি হলেন অপরাজিতা হক

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়।

রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

টাঙ্গাইলের একমাত্র সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি হিসেবে আ.লীগ কর্তৃক মনোনীত হয়েছে অপরাজিতা হক। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুয়াপুর) আসনের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের কণ্যা এবং ৭১ টিভির কর্ণধার মোজাম্মেল হক বাবুর স্ত্রী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular