Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গণিত প্রশ্ন ফাঁসের ঘটনায় কোচিং মালিক সহ আটক ২

টাঙ্গাইলে গণিত প্রশ্ন ফাঁসের ঘটনায় কোচিং মালিক সহ আটক ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাগরদিঘী শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা ও সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রহমান।

ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের বাইরে আটক দু’জনের কাছে শনিবারের গণিত পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্নপত্র পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাদের প্রশ্নপত্রসহ হাতে-নাতে আটক করে।

RELATED ARTICLES

Most Popular