৩১ মার্চ টাঙ্গাইলের ১২ উপজেলায় ভোট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ৩১ মার্চ (রোববার) চতুর্থ ধাপে টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।টাঙ্গাইল টাইমস

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৬ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায়,  চতুর্থ ধাপ ৩১ মার্চ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম ধাপে বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, সখীপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, মির্জাপুর উপজেলার আগামি ৩১ মার্চ একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর