সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা হাসপাতালে

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা হাসপাতালে

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উচ্চ রক্তচাপ জনিত কারণে আমানুর রহমান খান রানা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার বাদী পক্ষের আরো ১ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

আমানুর রহমান খান রানার উপস্থিতিতে এ সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পর্ণ হয়।

পরে আদালতের বিচারক মাকসুদা খানম আগামী ৪ এপ্রিল এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

পরে আদালত থেকে বের হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular