টাঙ্গাইলে অর্ধশতাধিক পরিবারে ঈদ-উল-ফিতর উদ্যাপন

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার রোববার ঈদ-উল-ফিতর উদ্যাপন করছে।গত ৩ বছর যাবৎ সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে এ উপজেলার শশীনাড়া গ্রামের এই অর্ধশতাধিক পরিবার রোজা ও ঈদ উদ্যাপন করে আসছে।

এ উপলক্ষে শশীনাড়া স্থানীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে নারী ও পুরুষ অংশ গ্রহণ করে।

ঈদ জামাত শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করে। পরে এক সাথে মিষ্টান্নভোজন করে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর