টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে দুই এমপি’কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও মো. ছানোয়ার হোসেন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাব কল্যাণ ফান্ডের সভাপতি ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, সরকারি কৌশুলি এস আকবর খান প্রমুখ।

জোয়াহেরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নির্বাচিত এমপি এবং ছানোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর আসনের নির্বাচিত এমপি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর