সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনির নির্বাচনী সভা

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনির নির্বাচনী সভা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার হামিদপুরে দিঘর ও দিঘলকান্দী আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খান মোহন।

সভায় ৩১শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলিগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনিকে জয়যুক্ত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।

মো.আব্দুল মতিন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিয়া মনি জলি ,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার,হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন,আওয়ামীলিগ নেতা মফেল তালুকদার,বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হোসেন খান,শাহজাহান মিয়া,মোসলেম উদ্দিন,লিটন শিকদার,মোহাম্মদ আলী জিন্নাহ,মহিয়ার উদ্দিন মিয়া,সুলতান নেতা,সাবেক ইউপি সদর্স শহিদুল ইসলাম গুঠু,খোকন তালুকদার,ছাত্রনেতা সোহানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপের তাফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় চতুর্থ ও শেষ ধাপে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ঘাটাইল উপজেলা পরিষদের প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচন।

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular