এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু নৌকা প্রতীকে ৫০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ মিয়া ওরফে অধ্যক্ষ সাঈদ আজাদ আনারস প্রতীকে ৩৬ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে শফিউল ইসলাম কাজী বাদল ৩১ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান বই প্রতীকে ১৩৬২৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার লুৎফা আনোয়ার প্রজাপতি মার্কা ৫০হাজার ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা পারভীন মিনা কলসি মার্কা প্রতীকে ১২৪১১ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।