নিজস্ব প্রতিনিধি: সখীপুরে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি জুলহাস গায়েন, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের ইসমাইল হোসেন এবং দপ্তর সম্পাদক পদে ভোরের ডাকের আল-রাজিব বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে আগামী ১৫ এপ্রিল উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।