নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ৫ বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহিদুল ইসলাম (২০) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে।
রোববার (৫ মে) পরিবারের লোকজন অসুস্থ্য শিশুটিকে চিকিৎসা করাতে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গিয়েছেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী। গত শনিবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ধর্ষক সহিদুল ইসলাম বেকারকোণা গ্রামের শাহজাহান আলী ওরফে ইয়াজ উদ্দিন দর্জির ছেলে।স্থানীয়রা জানান, শনিবার (৪ মে) দুপুরের দিকে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় সহিদুল ওই শিশুটিকে খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লোকলজ্জার ভয়ে লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।স্থানীয় আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মধুপুর থানার (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
