মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

এম সাইফুল ইসলাম শাফলু : সখীপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল ১০টায় পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ বাজেট পেশ করেন। এতে কোন রকম করারোপ ছাড়াই ৩৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫’শ ৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়।

এ সময় প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর সচিব মো. কামরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক সেন্টুসহ বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর,সাধারণ কাউন্সিলর, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular