বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা সাইফুল তৈরি করেছেন ‘মাই ওভারটাইম বিডি’ মোবাইল অ্যাপ্লিকেশন

টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা সাইফুল তৈরি করেছেন ‘মাই ওভারটাইম বিডি’ মোবাইল অ্যাপ্লিকেশন

বাংলদেশ একটি অধিক জনসংখ্যার ক্ষুদ্র দেশ। মোট জনসংখ্যার বেশীর ভাগই অল্প শিক্ষিত ও দরিদ্র। জনসংখ্যার বাড়ে যার অর্থনীতির চাকা ধীর গতিতে এগিয়ে চলছে। জনসংখ্যা কে জনসম্পদে পরিণত করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছেন। অধিকাংশ অল্প শিক্ষিত লোক আজ নানা কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। সেগুলোর মধ্যে পোশাক শিল্প অন্যতম।

পোশাক শিল্পের সাথে জড়িত আছে মোট জনসংখ্যার অনেক বড় একটা সংখ্যা যার বেশির ভাগই অল্প শিক্ষিত। এসব অল্প শিক্ষিত লোক হিসেবে কাঁচা হওয়ায় তাদের ন্যায্য পাওনা সব সময় ঠিকমতো বুঝে নিতে পারে না। পোশাক শ্রমিকদের এই সমস্যা থেকে উত্তরনের জন্য ‘মাই ওভারটাইম বিডি’ নামে এক মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছেন টাঙ্গাইল জেলার সখীপুরের তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম বারী

এই অ্যাপ্লিকেশনে প্রতিদিনের অতিরিক্ত কাজের হিসাব খুব সহজে সংরক্ষণ করা সহ আরো নানা রকম ফিচার যুক্ত রয়েছে বলে জানিয়েছেন অ্যাপ্লিকেশন ডেভেলপার মির্জাপুরের মোঃ রাব্বী আল মামুন।

বাংলাদেশে এই প্রথম এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসার বিষয়ে সাইফুল ইসলাম বারী বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশে কঠোর পরিশ্রম করে কিন্তু সে হিসেবে তাঁরা তেমন কোন সুবিধা পাননা। নির্ধারিত সময়ের পরেও অনেক কাজ করে তাঁরা। আর তাই কাজের সঠিক সময়ের হিসাব যাতে সহজে রাখতে পারে ও সঠিক পারিশ্রমিক পেতে পারে সে বিষয়টি মাথায় রেখেই এই অ্যাপটি তাঁদের সামনে নিয়ে আসা। অ্যাপ্লিকেশনটি গুগোল প্লে ষ্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এখানে ক্লিক করুণ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular