সাভারে গোসল করতে নেমে তিন কলেজ শিক্ষার্থী নিখোঁজ

সাভার প্রতিনিধি:  ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কলেজ শিক্ষার্থী নিখোঁজ। দুপুর ১২টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে ওই তিন কলেজ শিক্ষার্থী নিখোঁজ হন।  এ ঘটনায় অসুস্থ আরো এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক নিউজ টাঙ্গাইলকে এ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থী  রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তারাসহ ১২ জনের একটি দল নৌকা ভ্রমণে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে আসে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ নিউজ টাঙ্গাইলকে জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী  সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকা ভ্রমণে আসেন। দুপুর ১২টার দিকে তারা গোসল করতে নামে। এদের মধ্যে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়। এসময় আরো এক শিক্ষার্থীকে  অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর