নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুরে ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী হারুন মাহমুদ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার সৌখিনমোড় এলাকায় তার শ্বশুরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়।
ওইদিন সকালে স্বামী পরিত্যক্ত এক নারী তাকে একমাত্র আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় হারুন মাহমুদ কিশোরের মালিকানাধীন সকাল মিডিয়া ভিশন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মেয়েটির সঙ্গে তার পরিচয়। পরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন কিশোর। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে কিশোর তাতে রাজি হননি।
পরে বৃহস্পতিবার সকালে মেয়েটি বাদী হয়ে ধর্ষণ মালা করলে পুলিশ কিশোরকে গ্রেপ্তার করে। মেয়েটি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে কিশোর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ফয়সাল আহম্মেদ সখীপুর বার্তাকে বলেন ধর্ষণ মালায় কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
