নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সাইদুর রহমান খান (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বহুরিয়া বাজারের একটি দোকান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া খানপাড়া গ্রামের সাদেকুর রহমান খানের ছেলে সাইদুর রহমান খান (৩৮)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাইদুর বাড়ি থেকে হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখোঁজির পরও তার সন্ধান মেলেনি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাইদুরের চাচাত ভাই এমারত হোসেন খান বহুরিয়া বাজারে সাইদুরের নিজস্ব ইলেকট্রনিক্স-এর দোকানে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার (এসআই) হারিছুল হক বলেন, এ বিষয়ে থানায় অপমৃ’ত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।