শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরক্ষমতায় থেকেও সুখে নেই শেখ হাসিনা -কাদের সিদ্দিকী বীরউত্তম

ক্ষমতায় থেকেও সুখে নেই শেখ হাসিনা -কাদের সিদ্দিকী বীরউত্তম

নিজস্ব প্রতিনিধি : কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ক্ষমতায় থেকেও সুখে নেই। কারণ ক্ষমতায় থে‌কেও নি‌জের দ‌লের লোক‌দেরই গ্রেপ্তার কর‌তে হয়। আওয়ামী লীগ এবং বিএনপি এ দু’‌টি দলই দেশকে ধ্বংস করেছে। তারা দেশের মানুষের মর্যাদা নষ্ট করেছে। বাংলা‌দে‌শের যে উন্ন‌তি হ‌তো সে উন্ন‌তি ব্যহত ক‌রে‌ছে। শুক্রবার সন্ধ্যায় সখীপুরের বাসভবনে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‌তি‌নি আ‌রো ব‌লেন, আ‌মি বিশ্বাস ক‌রি, এক‌দিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে, কৃষক শ্র‌মিক জনতালীগ যেদিন দেশ পরিচালনা করবে, সেদিন দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।

আ‌লোচনা সভায় উপ‌জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সবুর মেম্বারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপ‌জেলা কৃষক শ্র‌মিক জনতালীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌ল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular