সখীপুরে মূল্যের অতিরিক্তদামে লবন বিক্রি করায় মুদির দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মূল্যের অতিরিক্তদামে লবন বিক্রি করায় শাবাস খান নামের এক মুদির দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভোক্তাধিকার আইনে এ জরিমানা করেন। শাবাস খান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার হাজী আবদুর রহমানের ছেলে এবং পৌরশহরের রেনাজ সিনেমা হল রোডের মুদির দোকানদার।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর