টাঙ্গাইলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : কারাবন্দী জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।

রবিববার (১৫ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয় পরে মিছিলটি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বের হয়। পরে মিছিলটি বিশ্বাস বেতকা এলাকার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে গুডাউন বাজারের সামনে সমাবেশের আয়োজন করে দলটি।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, শুকুর মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা যুবদলের সিনিয়ির আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপি’র অঙ্গসংগঠনের অন্যন্য নেতাকর্মীরা।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর