মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeআন্তর্জাতিককেনিয়ার প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু

কেনিয়ার প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে রাজধানী নাইরোবির উত্তরপশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে ।
কেনিয়ার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় প্রায় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্তান হারানো খুব বেদনাদায়ক ঘটনা। সন্তান হারানো পিতামাতাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহত কিছু শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular