বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাকিলের বন্ধু সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ সখীপুর উপজেলার বহুরিয়া গ্রামের কৃষক আজগর আলীর ছেলে এবং টাঙ্গাইল হাজী আবুল হোসেন ইন্সটিউট এন্ড টেকনিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার দুপুরে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয় শাকিল। টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি দ্রুত গামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারকরে প্রথমে তাদেরকে টাঙ্গাইল জেনারেল  হাসপাতালে ভর্তি করে । অবস্থার অবনতি হলে পরে তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদকে মৃ’ত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular