মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের রেজিষ্ট্রি পাড়ায় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ডার্গ সুপার নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংশ করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular