মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের তরুণীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ধরা, অতঃপর...

টাঙ্গাইলের তরুণীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ধরা, অতঃপর…

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় তরুণীসহ ধরা খেয়েছেন এক ব্যক্তি। পরে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকার নারায়ন পুদ্দার (৫০) ও টাঙ্গাইল জেলার এক ২০ বছরের তরুণী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ন পুদ্দার ও ওই তরুণী কালিয়াকৈর উপজেলার দেওয়ারবাজার এলাকার একটি নির্জন স্থানে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতনাতে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে ওই স্থান থেকে তাদের আটক করে এলাকাবাসী।

পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে পুলিশ তাদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular