সখীপুরে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ওই রাতেই
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার হামিদপুর গ্রামের মৃত কদ্দুসের ছেলে শরীফ হোসেন, আবদুল বারেকের ছেলে শাহাদত, আবদুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম, মো. একাব্বর হোসেনের ছেলে ফজলুল হক, বাঘেরবাড়ী গ্রামের মৃত হুনা মিয়ার ছেলে আবদুল মান্নান।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার ও তাসসহ দুই হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর