মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  প্রবাসে গিয়ে ভাগ্য ফেরানোর পরিবর্তে মাটিচাপা পড়ে না ফেরার দেশে চলে গেলেন দুই বাংলাদেশি শ্রমিক। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে মালয়েশিয়ার পাহাংয়ের তেমোরলোর মেনতাকাব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেমোরলো জেলা পুলিশ প্রধান ইউসরি ওসমান জানান, মেনতাকাবের একটি বিল্ডিং হাউজিংয়ের ৬ মিটার গর্তে নেমে কাজ করছিল তিন বাংলাদেশি শ্রমিক। এ সময় পাশে অবস্থিত মাটির স্তূপ ভেঙে পড়লে একজন গর্তের ভেতর থেকে উঠতে পারলেও দুজন মাটিচাপা পড়ে নিহত হয়। নিহত দুই বাংলাদেশির নাম সাইফুল ইসলাম (৪৩) ও জুলহাস রহমান (২৭)।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ৪টা ৪৫ মিনিটে সাইফুল এবং জুলহাসের লাশ উদ্ধার করে। নিহত দুই বাংলাদেশির লাশ তেমেরলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular