এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, পৌর শহরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা হাসপাতাল ও এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার, কবিতা আবৃত্তি চিত্রাঙ্কান কুইজ ও দেয়ালিকা প্রতিযোতিাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির এক পর্যায়ে উপজেলা হলরুমে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, সহকারী কমিশনার(ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা, ওসি মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনাশেষে অংশগ্রহণকারীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা পুরস্কার তুলে দেন।
সখীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন
208
