Homeদেশের খবরময়মনসিংহের গফরগাঁও ৪০৮ বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৩৫

ময়মনসিংহের গফরগাঁও ৪০৮ বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৩৫

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত গত এক মাসে ৪০৮ জন প্রবাসী দেশে ফিরলেও হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৩৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান মানিক জানিয়েছেন, সম্প্রতি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ইতালি, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ৩৫ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখনও করোনার কোনো লক্ষণ তাদের শরীরে পাওয়া যায়নি। বাকিদের খোঁজ চলছে। বেশিরভাগই হয়তো নিজ উপজেলায় আসেনি। রাজধানী ঢাকা, জেলা শহর ময়মনসিংহ কিংবা অন্যত্র অবস্থান করছেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, প্রাবাসীদের শর্ত পালনে অনুরোধ করা হয়েছে। এর ব্যত্যয় হলে শাস্তিমূলক ধারা হিসেবে সর্বোচ্চ তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

RELATED ARTICLES

Most Popular