টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে তেলের ট্যাংক লরি ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ধুমরে মুচরে গেছে দুটি পরিবহন।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তেলের ট্যাংক লরি (ঢাকা মেট্রো-ট-৪৪-০৬৮৫) উত্তরা বঙ্গে যাওয়ার পথে এবং টাঙ্গাইল থেকে এ্যাম্বুলেন্স গাড়ী (ঢাকা মেট্রা-ছ-৭১-২৫৪৭) ঢাকা যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাতকুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সের গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান , পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
