এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের কাছ থেকে সকল ঋণদাতা সংস্থার কিস্তি আদায় স্থগিত ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। এ এলাকার ক্ষুদ্র আয়ের মানুষের জীবন ধারণের বিষয়টি বিবেচনা করে কিস্তির টাকা আদায় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করেন উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ‘উপজেলা প্রশাসন সখিপুর’ নামের একটি ফেজবুক পেইজ থেকে জনসাধারণকে বিষয়টি অবগত করা হয়। এতে পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সকল কিস্তি আদায় স্থগিত থাকবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাইল হুসনা লিজা ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণদাতা সংস্থার কিস্তি আদায় স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
