সখীপুরে করোনা প্রতিরোধে নিজ উদ্যোগ খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাজু আহমেদ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় ঘরে বন্দি থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং জেলা যুবলীগের সদস্য রাজু আহমেদ। শুক্রবার সখীপুর উপজেলার বোয়ালী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

রাজু আহমেদ জানান, করোনাভাইরাস একটি বিশ্ব মহামারি রূপ ধারন করেছে। আর এই মহামারি প্রতিরোধে সরকার নানা ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সাথে সাথে আমরা যারা বিত্তবান আছি তাদের উচিত অসহায় কর্মহীনদের পাশে থাকা এবং সরকারের নির্দেশ মোতাবেক সমাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করা। নিজ উদ্যোগে অসহায়দের মাঝে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, যাদবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আলী আজম পিন্টু, হায়দার আলী, শরিফুল ইসলাম রিপন, আজাহার আলী, ডা: মজিবুর রহমান, শাহজাহানসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর