Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মানুষ আবারও ঢাকার দিকে ফিরতে শুরু করেছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, মির্জাপুরে দেখা গেছে মানুষের জটলা।

জেলার বিভিন্ন উপজেলা বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ অবস্থা আজ সকাল থেকেও বিরাজ করছে।

যানবাহন চলাচল বন্ধ জেনেও ঢাকামুখী মানুষের যাত্রা থেমে নেই। বাস না পেয়ে ট্রাক, লেগুনা, পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিকশায় গাদাগাদি করে তারা গন্তব্যে যাচ্ছেন।

যাত্রীদের অধিকাংশই হচ্ছে গার্মেন্টস কর্মী। নিরুপায় হয়ে পেটের দায়েই বের হতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের চোখে–মুখে করোনাভাইরাসের আতঙ্কের পাশাপাশি যোগ হয়েছে কাজ হারানোর ভয়ও।

যাত্রীরা জানান, যানবাহন চলাচল বন্ধ জেনেও বিকল্প পদ্ধতিতে দ্বিগুণ ভাড়ায় যেতে হচ্ছে। আজ থেকে অফিস খোলা। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়েই ছুটতে হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular