সখীপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের এক দল কর্মীরা উপজেলার ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আজ সোমবার গড়গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী শফিউল ইসলাম (কাজী বাদল), স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মনির শিকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব তালুকদার, সহ সাধারণ সম্পাদক বুলবুল তালুকদার, অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তার জানান, দেশের যেকোনো দুর্যোগে আমরা সাধারণ ও অসহায় দরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এর আগেও পরিচ্ছন্নতা অভিযান, মাদক বিরোধী সাইকেল র‌্যালীসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি।

আমরা আজ উপজেলার প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেব। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, আলু, ডাল ও আটা রয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর