গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ওই রোগী কোভিড-১৯ আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
আক্রান্ত যুবক (৩৬) কাপাসিয়ার দস্যুনারায়নপুর এলাকার বাসিন্দা।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। পরে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে তিনি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।