নাগরপুরে আরও ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত, এলাকায় আতঙ্ক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের নাম মোহাম্মদ আলী (২২)। সে উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের ছবেদ আলীর ছেলে।

এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ জন।

মঙ্গলবার রাতে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশপাশের ৩০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ১২ ই এপ্রিল প্রথম রোগী লিটন শনাক্ত হওয়ার পর আমরা লিটনের সংস্পর্শে যারা এসেছিল তাদের সহ ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরন করি। এর মধ্যে মোহাম্মদ আলীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

জানা যায়,এর আগে আক্রান্ত উপজেলার খাগুরিয়া গ্রামের লিটন মিয়া নতুন আক্রান্ত মোহাম্মদ আলী একত্রে ঢাকায় থাকতেন এবং তারা দুইজন ব্যবসায়িক পার্টনার। তারা ঢাকার বাদামতলীতে ফলের ব্যবসা করতেন। গত ৮ ই এপ্রিল জ্বর ঠান্ডার উপসর্গ নিয়ে তারা নাগরপুর উপজেলায় তাদের বাড়িতে আসেন। স্থানীয় লোকজন লিটনের বিয়য়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে লিটনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

পরপর দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর