নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরের বনের ভেতর সন্তানদের রেখে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল
অফিসার ডা. শাহিনুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজের
চিকিৎসকদের বরাত দিয়ে ডা.শাহিনুর আলম জানান, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইসের পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়নি। ওই
নারীকে কয়েকদিন পর আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি আরো জানান।
প্রসঙ্গত: সোমবার রাতে করোনা সন্দেহে উপজেলার ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তার সন্তান ও স্বজনরা। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
