সখীপু‌র-বাসাইলে সরকা‌রি নি‌র্দেশনা অমান্য করায় ৭ দোকা‌নে তালা এবং ৪জনকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাই‌লের সখীপু‌রে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সাতটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য এসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে ওই সাত দোকানে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে টাঙ্গাইলের বাসাইলে ময়মনসিংহের ত্রিশাল ফেরত একজনকে ২ হাজার ও ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ত্রিশাল ফেরত ওই ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার নয়েজ মিয়ার ছেলে। তিনি হোম কোয়ারেন্টিন না মেনে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এছাড়াও ঢাকা ফেরত একই এলাকার আবদুল মজিদ খানের ছেলে আকবর আলী খানের বাড়ি লকডাউন করা হয়েছে।

অপরদিকে বিলপাড়া বাজারের টিনের দোকানদার আবুল হোসেনকে ১হাজার, বাসাইল বাজারের একটি সেলুনের দোকানে ১ হাজার ও আরও এক কসমেটিকের দোকানদারকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ অভিযান পরিচালনা করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর