বেতনের দাবিতে স্টাইল ক্যাপ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
করোনা এ পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, সারাদেশে পোশাক কারখানা বন্ধ দেয়া হলে বেতন বকেয়া রেখেই শ্রমিকরা বাড়ি চলে যান। পরে মালিকপক্ষ কারখানা চালু করলে কাজে যোগ দেয়ার পর মার্চ মাসের বকেয়া বেতন চাইলে তা দিতে গরিমসি শুরু করে। এ জন্যই শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রপ্তানিমুখী কারখানাগুলো ধীরে ধীরে খুলে দেয়ার কথা বলেন। কারখানা খোলার খবর শুনে আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। কিন্তু ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে বা বেশি ভাড়ায় রিকশা ও ভ্যানে করে আসছেন তারা।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, মোট ৮৫৬টি কারাখানা খোলার অনুমতির ব্যাপারে তাদের চাপ দেয়া হয়েছে।
