Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্ত্রীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিল স্বামী

টাঙ্গাইলে স্ত্রীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিল স্বামী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বাউসাইদ গ্রামে নাজমা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নাজমা বেগম ওই গ্রামের দয়াল মিয়ার স্ত্রী।

নিহতের স্বামীর দাবি, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে নিহতের ছেলের দাবি, তার মাকে তার বাবা পারিবারিক কলহের জেরে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।

স্থানীয় ইউপি সদস্য মুসা দেওয়ান বলেন, সকালে লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার মাকে তার বাবা হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। বিষয়টি আসলেও রহস্যজনক।

কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য বের হয়ে আসবে।

RELATED ARTICLES

Most Popular