নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারা দেশ বর্তমান সময় পার করছে করোনার এক ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে। ইতোমধ্যে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সবথেকে বেশী আক্রান্ত শনাক্ত হয়েছে মির্জাপুর উপজেলায়।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সুত্রে সোমবার (১১ মে) প্রাপ্ত তথ্য মতে, মির্জাপুরে ৯ জন, ভূঞাপুরে ৭, সখীপুরে ৬, দেলদুয়ারে ৭, নাগরপুরে ৫, গোপালপুরে ৪, ধনবাড়ীতে ৪, টাঙ্গাইল সদরে ৩, কালিহাতীতে ৩, ঘাটাইলে ১ ও মধুপুর ২ জন সহ মোট ৫১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই জন। ঘাটাইল ১ জন ও মির্জাপুর ১ জন মৃত্যুবরণ করেছেন।
তথ্য মতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১২ জন। ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ২, মধুপুরে ১ এবং টাঙ্গাইল সদরে ১ জন সুস্থ হয়েছেন।
জেলায় চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৭ জন। এদের মধ্যে সখীপুরে ৬ জন, দেলদুয়ারে ৭, মির্জাপুরে ৬, গোপালপুরে ৪, ধনবাড়ীতে ৪, সদরে ২, ভূঞাপুরে ২, নাগরপুরে ২, কালিহাতীতে ৩ এবং মধুপুর ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ১০ মে পর্যন্ত টাঙ্গাইল জেলা থেকে করোনা শনাক্তকরণ পরিক্ষার জন্য মোট প্রেরিত স্যাম্পল সংখ্যা ২৭৪৩ টি। ১০ মে তারিখ পর্যন্ত প্রাপ্ত ফলাফল ২৪৩৫ টি। ১১ মে তারিখে প্রেরিত স্যাম্পল সংখ্যা ১০৫ টি।
