Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দেওয়ান মাহবুবুর রহমান বাদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সখীপুরে দেওয়ান মাহবুবুর রহমান বাদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে  স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদলের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে  কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ৫৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার  নিজ বাড়ি উপজেলার কচুয়া থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন তার বাবা  বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান ও মা দেওয়ান মাহমুদা হাবিব।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ড সাইদুর রহমান, সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু , প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি উপস্থিত ছিলেন।

পরে ওই পরিবারের পক্ষ থেকে নিযুক্ত একটি স্বেচ্ছাসেবক দল ঈদ সামগ্রী ভর্তি ওইসব প্যাকেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন  ।

 

RELATED ARTICLES

Most Popular