Homeআমাদের টাঙ্গাইলবৃষ্টিতে ভিজেই ছাত্রলীগ নেতা জুয়েল হিমুর উদ্যোগে অসহায় কৃষকের ধান কেটে দিলো

বৃষ্টিতে ভিজেই ছাত্রলীগ নেতা জুয়েল হিমুর উদ্যোগে অসহায় কৃষকের ধান কেটে দিলো

ডেস্ক নিউজ, নিউজ টাঙ্গাইলঃ-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের কৃতি সন্তান মাহাথির জুয়েল হিমু।সরকারী মাওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের মোঃ বরকত মিয়ার ১৮ শতাংশ জমির পাকা ধান মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন উক্ত ছাত্রলীগ নেতা।

জানা যায়,ঘূর্ণিঝড় আপ্ফান এর কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ঐ এলাকার প্রায় জমিতে পানি জমে গেছ। এর ফলে জমির পাকা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে। এমতাবস্থায় শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগ নেতা জুয়েলের উদ্যোগে সেই কৃষকের ধান তার বাড়িতে মাড়াই করে তুলে দেন।

এসময় কাগমারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক জুয়েল হিমুসহ রায়হান, রনি আহমদ, রমজান হোসেন, জুয়েল রানা, হাসান মিয়া প্রমুখ উপস্থিত থেকে উক্ত কৃষককে সহযোগিতা করেন।

RELATED ARTICLES

Most Popular