বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে নেত্রকোনা ফেরত যুবক করোনা আক্রান্ত, ১৩ বাড়ী লকডাউন

ঘাটাইলে নেত্রকোনা ফেরত যুবক করোনা আক্রান্ত, ১৩ বাড়ী লকডাউন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পেশায় একজন প্যাথোলজিষ্ট। গতকাল শুক্রবার (২২ মে) তার বাড়িসহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

এলাকাবাসী জানায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার কাশতলা (ডাবর) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইমরান হাসান। তিনি নেত্রকোনা একটি প্রাইভেট ক্লিনিকে একজন প্যাথোলজিষ্ট হিসেবে কর্মরত। সেখানে অবস্থানকালে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নেত্রকোনাতে নমুনা প্রদান করে গ্রামের বাড়ি ঘাটাইলে চলে আসেন।

বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন গত ২১ মে রাতে অবগত হয়। পরে প্রশাসন নিশ্চিত হয় যে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন, গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্ত রোগীর বাড়িসহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করেন। পরে করোনা পজেটিভ ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular