মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে করোনা রোগীর সাথে বৈরী আচরণ, মানুষের মনুষ্যত্বে প্রশ্ন

গোপালপুরে করোনা রোগীর সাথে বৈরী আচরণ, মানুষের মনুষ্যত্বে প্রশ্ন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনায় আক্রান্ত হওয়া যেন অসুস্থতা নয়, এটা রূপ নিয়েছে অপরাধে। অসুস্থ মানুষটি প্রতি দ্বায়িত্বশীল আচরণ না করে, আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি প্রায়ই করা হচ্ছে বিরূপ আচরণ। যা মানবিকতার বদলে অনেকটাই অমানবিক। এমনই অমানবিক ঘটনা ঘটছে, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজার সংলগ্ন সম্প্রতি করোনায় পজিটিভ আবুল কাশেমদের বাড়িতে।

কাশেমের বাবা নূর মোহাম্মদ দুঃখ প্রকাশ করে জানান, “দ্রুত সুস্থতার জন্য সরকারি ডাক্তার ও উপজেলা প্রশাসন এবং পুলিশ আমাদের পরিবারের জন্য যে সকল নির্দেশনা দিয়েছে, কাশেমসহ অামরা পরিবারের সবাই তা অক্ষরে-অক্ষরে পালন করে যাচ্ছি। কিন্তু তারপরেও রাতের বেলায় আমাদের বাড়ির ঘরের চালে, কে বা কাহারা যেন প্রায়ই ঢিল ছুড়ে মারছে। প্রতিবেশীদের কটুক্তি সহ্য করাসহ হেনেস্তাও হতে হচ্ছে সামাজিকভাবে। হঠাৎ করে আমাদের প্রতি মানুষের এমন বিবেকহীন আচরণ, আমরা কখনোই আশা করিনি।”

পৃথিবীতে কোনো ভাইরাসই মানুষের সাথে লড়াই করে জিততে পারেনি। মহামারী দেখা দিলেও হার মানতে হয়েছে মানুষেরই কাছে। কিন্তু মানবতা জিতেছে কতটুকু? একটি সভ্য সমাজেতো এমন হবার কথা নয়। তবে কেন এমন আচরণ করছে মানুষ?

আসলে মানুষ যখন বিপদে-ভয়ে এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়, তখন মানুষ অনেকটাই আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে যায়। মরিয়া হয়ে উঠে নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে এতটাই মরিয়া হয়ে উঠে যে, তখন সে তার হিতাহিত জ্ঞানটুকুও হারিয়ে ফেলে। অবিবেচক কিংবা বিবেকহীনের মতো আচরণ করে। তার কাছে তখন সম্পর্ক, মনুষ্যত্ব এবং নৈতিকতার থেকেও নিজের স্বার্থ বড় হয়ে উঠে। অনেকটা “চাচা আপন প্রাণ বাঁচা” অবস্থা।

কিন্তু চিকিৎসকরাতো পরামর্শ দিয়েছেন, রোগীর কাছ থেকে দূরে থাকার প্রবণতায় যেন, আক্রান্ত ব্যক্তিকে একঘরে করে না ফেলে সেদিকে লক্ষ্য রাখাসহ চিকিৎসার পাশাপাশি রোগীর মনোবল শক্ত করার তাগিদ দিয়েছেন। আর এ জন্য পাশে থাকতে হবে কাছের মানুষদেরই।

এখন কথা হলো, মানুষের এমনটা কেন হচ্ছে? মানুষ করোনা রোগী কিংবা করোনা রোগীর সাথে সম্পৃক্ত লোকজনের দিকে কেন এমন বৈরী আচরণ করছে?

এর কারণ কি- রোগ সম্পর্কে অজ্ঞতা? প্রকৃত তথ্য না জানা? মনগড়া বা ধর্মীয় ব্যাখ্যা? কুসংস্কারের প্রভাব?

নাকি বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু হবে গণমনে একধরণের আতঙ্ক বিরাজ করছে বলে, স্বার্থপরের মতো নিজেকে বাঁচাতে, করোনা আক্রান্ত রোগীকে শত্রু বলে গণ্য করা হচ্ছে।

এমন ঘটনা স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করছে প্রবল ভাবে।

এছাড়া করোনা এমন কোন রোগ নয় যে এটি থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না। করোনায় মৃত থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশী। সঠিক পরিচর্যা ও চিকিৎসায় করোনা আক্রান্ত রোগী ভালো হয়ে যাচ্ছেন। এর জলজ্যান্ত উদাহরণ গোপালপুর থানা ওসি। তিনি রীতিমতো সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন সম্প্রতি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular