গাজীপুরে ঈদের ছুটি শেষে ২ হাজার ৭২টি শিল্প কারখানার মধ্যে ৮৪০টি কারখানা খুলেছে। এসব কারখানায় শ্রকিরা কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, ঈদের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন এলাকার ৮৪০টি শিল্প কারখানা চালু হয়েছে। এর মধ্যে বিজিএমইএভুক্ত ৪২৭টি, বিকেএমইএভুক্ত ৬৪টি, বিটিএমইএভুক্ত ৭৭টি এবং অন্যান্য ২৭২টি কারখানা।
তিনি আরো বলেন, যেসব কারখানা খুলেছে সেসব কারখানায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের স্বাস্থ্যবিধির নিয়ম-কানুন বাস্তবায়ন করা হচ্ছে কিনা শিল্প পুলিশ তা তদারক করছে।
