মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অবৈধ বালু ব্যবসায়ীকে জরিমানা

সখীপুরে অবৈধ বালু ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মাহবুব হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চাকদহ এলাকার বংশাই নদী থেকে বালু উত্তোলনের সময় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই নদী থেকে বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার মোশিন ও এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা। মাহবুব উপজেলার নলুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। দীর্ঘ পাঁচ-ছয় ঘন্টা অভিযান চালিয়ে ওই দুইটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular