ভূঞাপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন, উপজেলার ছাব্বিশা এলাকার মো. ছানোয়ার হোসেন ও সারপলশিয়া এলাকার মো. মুনছুর।

গত বুধবার মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন। এ বিষয়টি এসআই মো. লিটন মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর