নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুরে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের নব অনুমেদিত ম্যানেজিং কমিটির জন্য বিদ্যোৎসাহী সদস্য(কো-অপ্ট সদস্য) মনোনিত করা হয়েছে। ৫জুলাই রবিবার বিদ্যালয় অফিস কক্ষে বোর্ড কর্তক সদ্য অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক জনাব রনি আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য (কো-অপ্ট সদস্য) সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়। এসময় সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্য সদস্যরা উপস্তিত ছিলেন।
রনি আহমেদ বলেন, আমাকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করার জন্য ম্যানেজিং কমিটির সকল সদস্য, এলাকাবাসী ও শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি । বিদ্যালয়ের লোখাপড়ার মান এবং সার্বিক উন্নয়নে সবসময় কাজ করবো ।
এছাড়া হাতীবান্ধা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও হাতিবান্ধা ইউনিয়নকে সকল প্রকার দুর্নীতি, ঘুষ, মাদক ও সন্ত্রাস মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলার মূল লক্ষেও কাজ করে যাবো।
