শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকরোনাকালীন সময়ে অমিত হাসান মাকে দেখতে ছুটে আসেন টাঙ্গাইলে

করোনাকালীন সময়ে অমিত হাসান মাকে দেখতে ছুটে আসেন টাঙ্গাইলে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারির কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দী অমিত হাসান। চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় বাসা থেকে কোথাও যাননি। তার মা থাকেন টাঙ্গাইলে। তিন মাস ধরে তাকেও দেখতে পারেনি। মাকে দেখতে ব্যাকুল এই অভিনেতা।

করোনাকালীন এই সময়ে শনিবার মাকে দেখতে ছুটে যান টাঙ্গাইলে। এ প্রসঙ্গে অমিত হাসান রাইজিংবিডিকে বলেন, ‘স্বাভাবিকভাবে খুব বেশিদিন মায়ের সঙ্গে দেখা না করে থাকি না। এবার করোনার কারণে দীর্ঘ তিন মাস মায়ের সঙ্গে দেখা করতে পারিনি।

তাই মাকে দেখতে মনটা ছটফট করছিল। তাই আজ মাকে দেখতে টাঙ্গাইল চলে আসলাম। মনে অনেক শান্তি পেলাম।’

দীর্ঘ আড়াই মাসের লকডাউন পরিস্থিতি শেষ হওয়ার পর অমিত হাসান গতমাসের শুরুর দিকে ‘বিক্ষোভ’ সিনেমার ডাবিংয়ে ফিরেন। এর পর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular