সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে করোনা জয়ী দুই পুলিশকে ফুলেল শুভেচ্ছা

সখীপুরে করোনা জয়ী দুই পুলিশকে ফুলেল শুভেচ্ছা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর থানার এএসআই সোহেল রানা ও কনষ্টেবল ইউনুস ফকির করোনা মুক্ত হয়ে কাজে যোগদান করেছেন। শনিবার সকালে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির, সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান প্রমুখ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, দ্বিতীয় বার করোনা পরীক্ষায় ওই দুই পুলিশ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন নিয়মিত থানায় কাজ করবে।

উল্লখ্য, ২৫ জুন এএসআই সোহেল রানা ও ২৬ জুন কনষ্টেবল ইউনুস ফকির কোভিড-১৯ পজিটিভ আসে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular