ভূঞাপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা!

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর: সরকারি নির্দেশ অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুরে মুখে মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করার দায়ে ১২ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) দুপুরে ভূঞাপুর পৌর শহরের থানা মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে করোনার এই সময়ে মুখে মাস্ক না পরে ঘোরাফেরা দায়ে ওই ১২ জনকে ৬’শ ৫০ টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর