সিনহা হত্যাকান্ডে – ওসি প্রদীপসহ সাত পুলিশ সাময়িক বরখাস্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি টেকনাফ থানার সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসসহ অন্যরা হলেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদ্য সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর